
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২২ সালেও দেশের সর্বাধিক নিরাপদ শহরের তকমা পেল শহর কলকাতা। তবে মহিলাদের ক্ষেত্রে ঘটে যাওয়া অপরাধের নিরিখে তিলোত্তমা রয়েছে চতুর্থ স্থানে। নানান অপরাধমুলক কাজে দেশের শীর্ষ স্থানে রয়েছে উত্তর প্রদেশ। এবার এই রিপোর্ট নিয়ে সরব রাজনৈতিক মহল।
মহিলাদের উপর অপরাধ (সার্বিক) এর নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। সবথেকে কম সার্বিক মহিলাদের উপর অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে কোয়েম্বাটুরে।
এই রিপোর্টটিকে সামনে রেখে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, 'NCRB-র ক্রাইম রিপোর্ট(২০২২) বলছে, অপরাধমূলক ঘটনা কমের নিরিখে কলকাতা সবথেকে সুরক্ষিত শহর টানা তিন বছরের জন্য। আমাদের সকলকে সুরক্ষিত রাখার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো এবার বিষয়টি নিয়ে বিজেপি এবং তাদের ট্রোল বাহিনী জানতে পারবে এবং চুপ করবে।'
