kolkata

3 years ago

Weather Forecast : আরও চলবে কালবৈশাখীর ভয়ঙ্কর তাণ্ডব ,কড়া সতর্কতা জারী করলো আবহাওয়া দপ্তর

Weather
Weather

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সূর্যের প্রচন্ড দাবদাহে জ্বলছে কলকাতা৷ এরই মধ্যে গতকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভয়াবহ ঝড়-বৃষ্টি। আপাতত বৃষ্টি চলবে জানাল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। চার জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতি, শুক্র এবং শনিবার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বৃষ্টিপাতের সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই।  

বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের আট জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে  ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

You might also like!