kolkata

2 years ago

Jyotipriyo Mallick arrested: রেশন বন্টন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার করল ইডি

Jyotipriya Mallick (File picture)
Jyotipriya Mallick (File picture)

 

কলকাতা, ২৭ অক্টোবর: রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। বৃহস্পতিবার সারাদিন তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর, শুক্রবার ভোররাতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছেন ইডি-র আধিকারিকেরা। ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হলেন।

শুক্রবার ভোররাত তিনটে নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।” উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি তাঁর দু’টি বাড়িতেও (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। 

You might also like!