kolkata

2 years ago

Jyotipriya Mallick : জ্যোতিপ্রিয় স্থিতিশীলই রয়েছেন, হতে পারে আরও কিছু শারীরিক পরীক্ষা

Jyotipriya Mallik  (File Picture)
Jyotipriya Mallik (File Picture)

 

কলকাতা, ২৯ অক্টোবর : শারীরিক কিছু জটিলতা থাকলেও স্থিতিশীলই রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর, অসুস্থ হয়ে পড়লে ধৃত মন্ত্রীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, শারীরিক কিছু জটিলতা থাকলেও, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। হতে পারে আরও কিছু শারীরিক পরীক্ষা।

ইতিমধ্যে হাসপাতালে গিয়ে এক বার মন্ত্রীর‌ খোঁজ নিয়ে এসেছে ইডি। মন্ত্রী কেমন আছেন, তা দেখতে ফের হাসপাতালে যেতে পারেন ইডি আধিকারিকরা। সোমবার এ বিষয়ে আদালতে তাদের রিপোর্ট জমা দিতে হবে। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের হল্টার মনিটরিং চলছে। এটি হৃদ্‌যন্ত্রের একটি দীর্ঘ পরীক্ষা। এর মাধ্যমে হৃদ্‌স্পন্দনের মাত্রা বোঝা যায়। সোমবার মন্ত্রীর টিল্ট টেস্ট করা হতে পারে। চিকিৎসকদের সেই পরিকল্পনা রয়েছে। এটিও হৃদ্‌যন্ত্রের পরীক্ষা। হৃদ্‌রোগের সম্ভাবনা রয়েছে কি না, তা এর মাধ্যমে বোঝা যায়। জ্যোতিপ্রিয়ের সুগারের সমস্যা রয়েছে দীর্ঘ দিন ধরেই। তাঁর রক্তে শর্করার মাত্রা অত্যধিক। এ ছাড়া কিডনির সমস্যাও রয়েছে। সেই বুঝে হাসপাতালে তাঁকে নরম, অর্ধতরল খাবার দেওয়া হচ্ছে।‌

You might also like!