Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

JU Student Death:যাদবপুর, অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে মামলায় পকসো ধারা

Jadavpur, POCSO section in case against 12 accused
Jadavpur, POCSO section in case against 12 accused

 

কলকাতা: যাদবপুরে নবাগত ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স) ধারা যোগ করল কলকাতা পুলিশ। এই ঘটনায় প্রথমে খুন এবং পরে র‌্যাগিংয়ের ধারায় মামলা করেছিল পুলিশ।

এ বার ধৃত ১২ জনের বিরুদ্ধে পকসো আইনে (ভারতীয় দণ্ডবিধির ১২ নম্বর ধারা) মামলা করা হল। আদালতের নির্দেশে ধৃতেরা সকলেই ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন। কলকাতা পুলিশ সূত্রে আগেই জানানো হয়েছিল, যাদবপুরকাণ্ডে পকসো ধারা যোগ করা হতে পারে।

৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্র নাবালক ছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হস্টেলের নীচে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন ওই ছাত্র। পুলিশ পরে তদন্তে নেমে জানতে পারে, হস্টেলের একটি ঘরে তাঁকে বিবস্ত্র করানো হয়েছিল। তাঁকে কি বাধ্য করা হয়েছিল? আদতে কী ঘটেছিল, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে পকসো ধারা যোগ করল পুলিশ।

ছাত্রের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সকলেই সেই রাতে হস্টেলে ছিলেন। অনেকে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও হস্টেলে থেকে গিয়েছিলেন। এই ঘটনায় প্রথম গ্রেফতার করা হয়েছিল প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। তার পর দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষকে গ্রেফতার করা হয়। ক্রমে গ্রেফতার করা হয় আরও ৮ জনকে। সবশেষে এই ঘটনায় জয়দীপ ঘোষ নামে আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে ৯ অগস্ট রাতে হস্টেলে ঢুকতে বাধা দিয়েছিলেন তিনি।


You might also like!