Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather Update: দক্ষিণবঙ্গে আজ সকাল থেকেই বৃষ্টি! ভিজবে ৭ জেলা

It has been raining in South Bengal since this morning! Vijbe 7 districts
It has been raining in South Bengal since this morning! Vijbe 7 districts

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে দু’দিন আগেই। আবহাওয়া দপ্তরের (Weather Office) আপডেট অনুযায়ী, আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মেঘলা থাকবে আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এরপর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

You might also like!