Game

1 hour ago

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগ, বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়

Real Madrid 1-0 win against Benfica
Real Madrid 1-0 win against Benfica

 

মাদ্রিদ, ১৮ ফেব্রুয়ারি : প্রতিপক্ষ বেনফিকার মাঠে মঙ্গলবার প্লে-অফের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ। বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার পথে একটু এগিয়ে গেল মাদ্রিদের দলটি। দুর্দান্ত গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।

৩১ গোল নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভিনিসিউস l তিনি ছাড়িয়ে গেলেন কাকাকে (৩০)। ৪৩ গোল করে তালিকার শীর্ষে বার্সেলোনা ও পিএসজির প্রাক্তন ফরোয়ার্ড নেইমার। গত মাসের শেষদিকে এই মাঠেই ৪-২ গোলে হেরে সরাসরি নকআউট পর্বে খেলার আশা শেষ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। সেই পরাজয়ের ক্ষতে এবার কিছুটা প্রলেপ দিতে পারল তারা। ফিরতি লেগ হবে সান্তিয়াগো বের্নাবেউয়ে, আগামী বুধবার।

You might also like!