Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Sayani Ghosh:যে ওয়ার্ডে, বুথে কম ভোট, সেখানে নিজে কাজ করব: সায়নী ঘোষ

Sayani Ghosh
Sayani Ghosh

 

কলকাতা : যে ওয়ার্ডে বুথে মাইনাস হয়েছে, সেখানে নিজে কাজ করব, বললেন যাদবপুরে লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেও সায়নী ঘোষের এবার নজর হেরে যাওয়া ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতের বুথ গুলির ওপর। সায়নী বলেন, পুরসভার যে সব ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতের বুথ গুলিতে মাইনাস হয়েছে, সেখানে আমি নিজে কাজ করব। শুধু তাই নয় আমি বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ২০১৭টি বুথের প্রতিটি বুথে আমি যাব।

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে সায়নীর বিরুদ্ধে বামেরা প্রার্থী করেছিল যাদবপুরের অতি পরিচিত মুখ সৃজন ভট্টাচার্যকে। সায়নীর ঝুলিতে যায় ৭ লক্ষ ১৭ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেয়েছেন ৪ লক্ষ ৫৯ হাজার ভোট।


You might also like!