Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Tathagata Roy: বাংলাদেশে হিন্দু-নিরাপত্তা; পশ্চিমবঙ্গের হিন্দুদের আর্জি তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৮ আগস্ট । "বাংলাদেশের হিন্দুদের সমূহ গণহত্যা এবং উৎখাত থেকে রক্ষা করার একটাই উপায়: পশ্চিমবঙ্গের হিন্দুদের সচেতন ও সজাগ হতে হবে তাদের নিকটতম আত্মীয়দের বিপদ সম্বন্ধে।" বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, "সজাগ হলে, কলকাতায় বাংলাদেশ বিরোধী আন্দোলন ও প্রদর্শন করলে ভারত সরকারও সজাগ হবে। তখন তারা বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে হিন্দু নির্যাতন বন্ধ করার জন্য। আর যদি তা না হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি তাদের চিরাচরিত আহার-নিদ্রা-মৈথুন, ও সেই সঙ্গে প্যালেস্টাইন-ইরান-পুজো-নাটক-ফুটবল ও তথাকথিত সম্প্রীতি নিয়ে মেতে থাকে তাহলে প্রথমে বাংলাদেশের হিন্দুদের সর্বনাশ হবে। তার পরে, অবধারিতভাবে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরও সর্বনাশ হবে।"

You might also like!