Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Hilsha fish price high: জামাইষষ্ঠীতে ইলিশের তুঙ্গে চাহিদা, বাজারভেদে বিকোচ্ছে হাজার থেকে দু''হাজারে

Hilsa (File Picture)
Hilsa (File Picture)

 

কলকাতা, ১২ জুন: বুধবার জামাইষষ্ঠী। আর তাই এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে ও হাওড়ার পাইকারি মাছ বাজারে হরেক রকম ইলিশের চাহিদা উঠল তুঙ্গে। এবারে ইলিশের চাহিদার কথা ভেবে হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা বাংলাদেশের পাশাপাশি মায়ানমার থেকেও ইলিশ আমদানি করেছেন। হাওড়ার মাছ বাজার থেকে তা ছড়িয়ে পড়ছে কলকাতা এবং হাওড়ার সবকটি বড় বাজারে। ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত ইলিশ দেদার বিক্রি হচ্ছে। কলকাতার খুচরো মাছ ব্যবসায়ীরা এদিন সকাল থেকেই ভিড় জমান হাওড়ার মাছ বাজারে। তাঁরা জানান, এবারেও ইলিশ মাছের চাহিদা বেশ ভাল।

হাওড়া মাছ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের টাটকা ইলিশের দাম একটু বেশি। এক কিলো সাইজের ইলিশ এই বাজারে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরো বাজারে কিলো প্রতি তা ১৮০০ থেকে ২০০০ টাকা দরে বিক্রি হবে। মায়ানমারের ইলিশ তুলনায় একটু কম দাম। এক কিলো সাইজের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকা। খুচরো বাজারে তা ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।


You might also like!