Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

High Court:এনআইএ-কর্তার বদলি নিয়ে তৃণমূলের আর্জি মান্যতা পেল না হাইকোর্টে

High Court rejected Trinamool's plea for transfer of NIA chief
High Court rejected Trinamool's plea for transfer of NIA chief

 

কলকাতা, ২৩ মে : ভোটের মাঝেই ফের আদালতে ধাক্কা তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি করতে হবে, এই আবেদন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেই আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

এক্তিয়ার নেই বলে জানিয়েছে আদালত। এনআইএ সুপার ধনরাম সিং-এর ভূমিকা প্রশ্ন তুলেছিল শাসক দল। তারা দাবি করেছিল, গত ২৬ মার্চ ধনরাম সিং-এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তা নিয়েই প্রশ্ন তোলে তৃণমূল।

আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে। ধনরাম সিং-এর বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেখানে সুরাহা না মেলায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সেখানে এনআইএ দাবি করে, তদন্ত থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ করছে অভিযুক্তরাই।

আদালতে কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এক্তিয়ারভুক্ত নয়। তাই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। উল্লেখ্য, তৃণমূল দাবি করেছে, গত ২৬ মার্চ নিউ টাউনের একটি আবাসনে ধনরাম সিং-এর বাড়ি যেতে দেখা গিয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র সিং-কে। সেখানে এসপি-কে সাদা খামে করে টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।জিতেন্দ্র যে এনআইএ আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজও তৃণমূলের কাছে আছে বলে দাবি করেছিল শাসক দল।


You might also like!