Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Naushad Siddiqui :ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিধায়ক নওশাদের জামিন মঞ্জুর হাইকোর্টে

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আজ এই আবেদন মঞ্জর করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ।

ভাঙড়ের তৃণমূল নেতা রাজু নস্করের খুনের ঘটনায় অভিযোগ রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে । 16/6/23 তারিখে খুন হন রাজু । এফআইআরে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে এক নম্বরে । সেই মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন নওশাদ । এ দিন সেই মামলার শুনানিতে আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ দেওয়া হয়েছিল, তার উত্তর দিয়েছেন তিনি । সেই জন্য আদালতের ডিভিশন বেঞ্চের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না । তিনি নির্বাচনের প্রচারের কাজে অংশ নিতে পারবেন ।

 ভাঙড় 2 ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর অভিযোগ করেছিলেন যে, গত বছর স্থানীয় বাসিন্দাদের নিয়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ৷ সেই সময় নওশাদের নেতৃত্বে আইএসএফ কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি ৷ ঋত্বিক জানান, তিনি পালাতে পারলেও তাঁর শ্বশুরকে সে দিন পিটিয়ে মেরে ফেলা হয় ৷ আর এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন নওশাদ সিদ্দিকী ৷ এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল ৷


You might also like!