Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Sandeshkhali Incident:দিল্লির তথ্যসন্ধানী দলকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাই কোর্ট

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : দিল্লি থেকে আসা তথ্যসন্ধানী দল বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

গত রবিবার ওই দলের প্রতিনিধিরা সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ মাঝপথে তাঁদের বাধা দেয়। এর পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রতিনিধিরা। সন্দেশখালিতে যাওয়ার অনুমতি চেয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। বুধবার সেই অনুমতি দিয়েছে হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে, আগামী ৩ মার্চ সন্দেশখালিতে যেতে পারবেন তথ্যসন্ধানী দলের সদস্যেরা। তবে সন্দেশখালির সর্বত্র তাঁরা যেতে পারবেন না। যে সব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়নি, সেখানেই ঢুকতে পারবেন তাঁরা। ১৪৪ ধারা জারি আছে যেখানে, সেখানে তথ্যসন্ধানী দল যেতে পারবে না।

রাজভবন সূত্রে খবর, তথ্যসন্ধানী দলের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। তার পর হাই কোর্ট থেকেও তথ্যসন্ধানী দলটিকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দেওয়া হল। আদালতে তথ্যসন্ধানী দলের হয়ে মামলাটি লড়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।


You might also like!