kolkata

2 years ago

Weather Forecast of Bengal : দুই বঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা, জানাল হাওয়া অফিস

Weather Forecast (Symbolic Picture)
Weather Forecast (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতি মধ্যেই ভারী বৃষ্টিতে ত্রস্ত উত্তরবঙ্গ, জলমগ্ন একাধিক এলাকা। অন্যদিকে বৃষ্টির ঘাটতিতে অস্বস্তি বাড়ছে  দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় ভারী বৃষ্টি ও বাকি ৩টি জায়গায় মাঝারি বৃষ্টি আপাতত চলবে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে।  

ক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাওয়া বদল হচ্ছে। আগামী ১৭ তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ১৮ থেকে ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে টানা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা অনেকটা কমতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম তাপপ্রবাহ থাকবে। উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী ১৭ তারিখ পর্যন্ত গুমোট গরম বজায় থাকবে। বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ১৮ তারিখের পরই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। 

টানা বৃষ্টিতে ডুয়ার্সে গত কয়েকদিন ধরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি শহর লাগোয়া নীচু এলাকাগুলিও আপাতত জলের নীচে।  

আজ কলকাতা সহ তার আশেপাশেরম এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিইয়াসের কাছাকাছি, এবং সর্বোনিম্ন তপমাত্রা থাকতে পারে ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাতের ও সম্ভাবনাও থাকছে। 

You might also like!