Breaking News

 

kolkata

2 years ago

Jadavpur University Student Death : ব়্যাগিং রুখতে ISRO চেয়ারম্যানকে ফোন রাজ্যপালের

C V Anand Bose (File Picture)
C V Anand Bose (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে বর্তমানে বাংলার রাজ্য রাজনীতি থেকে সামাজিক ব্যবস্থা নিয়ে সমগ্র দেশে বিভিন্ন ক্ষেত্রে না না প্রশ্ন উঠছে, এমত পরিস্থিতিতে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহার করে রাজ্যের কলেজগুলিতে ব়্যাগিং রুখতে ইসরোর কাছে পরামর্শ চাইলেন তিনি।

রাজভবনের তরফে জানানো হয়েছে, যাদবপুর কাণ্ড নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যপাল। সেই সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং রুখতে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে ব়্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কি না, তা নিয়েও আলোচনা করেন তিনি। এখানেই শেষ নয়, প্রযুক্তির সাহায্যে র‍্যাগিং রুখতে হায়দরাবাদের অ্যাডরিন সংস্থার সঙ্গেও যোগাযোগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

প্রসঙ্গত, যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর পর থেকেই রাজ্যের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়, হস্টেলে ব়্যাগিংয়ের অভিযোগ প্রকাশ্যে এসেছে। একাধিক পড়ুয়ার মৃত্যুর খবরও জানা গিয়েছে। বৃহস্পতিবারই এসএসকেমের হস্টেলে আত্মঘাতী হয়েছেন এক নার্সিং ছাত্রী। যার নেপথ্যের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

You might also like!