kolkata

2 years ago

Government bus fare: রাজ্যে এখনই বাড়ছেনা সরকারি বাসের ভাড়া, জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী

Government Bus Fare (File Picture)
Government Bus Fare (File Picture)

 

কলকাতা, ১ আগস্ট: রাজ্যে এখনই বাড়ছেনা সরকারি বাসের ভাড়া । এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, বেসরকারি বাসের ভাড়া ঠিক করে দেবে না রাজ্য। বেসরকারি বাসের ভাড়া মালিক ও যাত্রীরাই ঠিক করবেন। এতে নাক গলাবে না সরকার। যদি বেলাগাম ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীরা করেন তবে পরিবহণ দফতর পদক্ষেপ নেবে।

বাস ভাড়া বাড়ানো নিয়ে বাস মালিক এবং প্রতিনিধিদের নিয়ে এস্টিমেট কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। জানা গেছে, জ্বালানির দাম বাড়লেও রাজ্যে সেভাবে বাড়েনি সরকারি বেসরকারি বাসের ভাড়া। তাছাড়া বাসগুলির রক্ষণাবেক্ষণের জন্যও ভাড়া বাড়ানো প্রয়োজন বলে এস্টিমেট কমিটিকে জানিয়েছিল বাসমালিক সংগঠনগুলি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী জানান, রাজ্যে এখনই বাড়ছেনা সরকারি বাসের ভাড়া। পরিবহণ দফতরের এই সিদ্ধান্তে যথেষ্ট সমস্যায় পড়বে নিত্যযাত্রীরা। সেইসঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার যখন কোনও পদক্ষেপ নেবে না তখন, কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বেসরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রণে সিন্ডিকেটের একাধিপত্যেকেই সরকার অগ্রাধিকার দিলেন বলেও অভিযোগ উঠেছে।

You might also like!