kolkata

2 years ago

Ganga Jal used in street food stall: কলকাতার ফুটপাথে খাবারের দোকানগুলিতে অবাধে ব্যবহার করা হচ্ছে গঙ্গার জল

Ganga Jal used in street food stall in Kolkata
Ganga Jal used in street food stall in Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি খবরের  উঠে আসে হাওড়া স্টেশন লাগোয়া এলাকায় গঙ্গার বিষাক্ত জল মিশিয়ে বিক্রি হচ্ছে শরবত, তৈরি হচ্ছে পাইস হোটেলের খাবার। চলছে বাসন ধোয়ার কাজও। এরপরই অভিযোগ উঠেছে, কেবল হাওড়া স্টেশন এলাকাই নয়, কলকাতার ফুটপাথেও খাবারের দোকানগুলিতে অবাধে ব্যবহার করা হচ্ছে গঙ্গার জল। সেই জলেই তৈরি হচ্ছে রাস্তায় বিক্রি হওয়া নানা ধরনের নরম পানীয়, রান্না হচ্ছে খাবার, ধোয়া হচ্ছে বাসন। এমনকি, কোথাও কোথাও পানীয় জল হিসাবেও ব্যবহার করা হচ্ছে তা।

প্রসঙ্গত, ডালহৌসি এলাকায় পানীয় জলের কলের অভাব রয়েছে। ওই এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করেন। ফুটপাতের ব্যবসায়ীরা পরিস্রুত পানীয় জলের অভাবে বাধ্য হয়েই গঙ্গার জলে ফিটকিরি মিশিয়ে তা পানীয় জল হিসাবে ব্যবহার করেন। এই সমস্যার সুরাহা করতে পুরসভার জল সরবরাহ বিভাগের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। 

পুরসভার ফুড সেলের এক আধিকারিক বুধবার বলেন, ‘‘কলকাতায় ফুটপাথের ব্যবসায়ীরা পানীয় জল হিসাবে গঙ্গার জল ব্যবহার করছেন, এমন অভিযোগ পাইনি। আমরা গঙ্গার জল কেবল পান করতেই নিষেধ করি না, তাতে থালাবাসন ধুতেও বারণ করি।’’ ফুড সেলের অপর এক ভারপ্রাপ্ত আধিকারিক বিভাকর ভট্টাচার্য বলেন, ‘‘ফুটপাথের হোটেলে গঙ্গার জল কেউ যাতে ব্যবহার না করেন, সে বিষয়ে আমরা নিয়মিত প্রচার চালাই।’’কিন্তু কম লোকবল নিয়ে বার বার তো অভিযানে যাওয়া সম্ভব নয়।

You might also like!