
বারাকপুর, ১৭ এপ্রিল : প্রচন্ড গরমে নাজেহল অবস্থা সকলের। এই গরমের সময় শরীরকে ঠান্ডা করতে সকলে ঠান্ডা পানীয় খুঁজছেন। ফুচকা অথবা তেলেভাজা থেকে অনেক দূরে মানুষ, যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে ফুচকা বিক্রেতাদের। এই গরমে একেবারেই হচ্ছে না ফুচকা বিক্রি। তাই ক্রেতা টানতে ফুচকায় নয়া উদ্যোগ বারাকপুরে।
বেশিরাভাগ মানুষই ফুচকা প্রিয়। অল্প দামে এই মুখরোচক খাওয়ার খেতে পছন্দ করে অনেকেই। কিন্তু এই গরমে সবাই ফুচকা থেকে দূরে। ক্রেতা টানতে নতুন প্রয়াস দেখা গেল বারাকপুর স্টেশন চত্বরের ফুচকা বিক্রেতাদের। সেখানে বিক্রি হচ্ছে বরফ ফুচকা। ফুচকার তেঁতুল জলে মেশানো হচ্ছে বরফ। স্বস্তি পেতে অনেকেই খাচ্ছেন ঠান্ডা ফুচকা।
