kolkata

2 years ago

Fire breaks out at Central Avenue : সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে সরকারি দফতরে আগুন, ক্ষয়ক্ষতির শঙ্কা!

Fire breaks out at Central Avenue
Fire breaks out at Central Avenue

 

কলকাতা, ১ জুন : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে একটি বহুতলে। ওই বহুতলে অবস্থিত সরকারি দফতরে আগুন লাগে। ভিতরে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১০টি ইঞ্জিন। দমকল ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ৪৫ নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউয়ে একটি পাঁচতলা বহুতলে আগুন লাগে।

প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন, পরে আরও ৪টি ইঞ্জিন পৌঁছে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। খালি করে দেওয়া হয়েছে ওই বহুতল। ভিতরে দাউদাউ করে জ্বলছে আগুন, এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি। তবে, যেভাবে আগুন লেগেছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

You might also like!