kolkata

2 years ago

Fire breaks out: মেটিয়াবুরুজের এসি মার্কেটে আগুন, দু'টি দোকান পুরোপুরি ভস্মীভূত

Fire Breaks Out in Metiabruj (Symbolic Picture)
Fire Breaks Out in Metiabruj (Symbolic Picture)

 

কলকাতা, ৪ জুলাই: মেটিয়াবুরুজে সম্রাট এসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় দু'টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান। মঙ্গলবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ তিনতলা এসি মার্কেটের একতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা একতলা। গলগল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবশেষে দমকলের ৫টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

এসি মার্কেট বাজারের ছ’শোরও বেশি কাপড়ের দোকানের মধ্যে দু'টিতে আগুল লেগে যায়। যা আশেপাশের তিন-চারটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্যাস কাটার দিয়ে শাটার কেটে ভিতরে জল দেওয়ার ব্যবস্থা করা হয়।

You might also like!