kolkata

3 years ago

Kalbaisakhi Update in WB রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা, অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের

Kalbaisakhi Update in WB (Symbolic picture)
Kalbaisakhi Update in WB (Symbolic picture)

 

কলকাতা, ২০ এপ্রিল: দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তালিকায় নাম ছিল না কলকাতার। স্বস্তির বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে কলকাতাবাসীকে। এমন পরিস্থিতি সুখবর শোনাল হাওয়া অফিস। বৃষ্টি হবে কলকাতাতেও।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, শনিবার অর্থাৎ ঈদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোমবার-মঙ্গলবার। শুক্রবার থেকে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

তবে সপ্তাহন্তের স্বস্তির আগে তাপপ্রবাহে জ্বলবে বাংলা। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। আজ পশ্চিমের জেলাগুলিতে সিভিয়ার হিট ওয়েভ বা চরম তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে। বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম,বীরভূমে চলবে চরম তাপপ্রবাহ। শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে রাজ্যে। জেলায় জেলায় বৃষ্টির ফলে তাপমাত্রার কমার আশা দেখছে হাওয়া অফিস।


You might also like!