kolkata

2 years ago

Fire in Uluberia : উলুবেড়িয়ায় আচমকা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু গোটা পরিবারের

Fire in Uluberia (Collected Picture)
Fire in Uluberia (Collected Picture)

 

উলুবেড়িয়া, ১৫ অক্টোবর  : হাওড়ার উলুবেড়িয়ায় ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকায় আচমকা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু গোটা পরিবারের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। তখন ঘুমের মধ্যেই ছিলেন বাড়ির সদস্যরা। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।

স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর যায় দমদলে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল। নেভানো হয় আগুন। উলুবেড়িয়া থানার পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে বাড়ির ভিতর থেকে। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদের নাম ইয়াসিন মল্লিক (৩২), মহিমা বেগম (২৭), হুমায়রা খাতুন (১)। আহত অবস্থায় উদ্ধার করা হয় নূরজাহান বেগমকে (৫৫)। তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোকের ছায়া গোটা এলাকায়। পুলিশের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল ওই বাড়িতে। তারপরই তা ছড়িয়ে পড়ে বাড়ির আনাচে-কানাচে।


You might also like!