Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

ICC WC 2023 : শনিবার ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ, রাতে বিশেষ মেট্রোর ঘোষণা

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

কলকাতা : সপ্তাহান্তে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ ইডেনে। রাতে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের। এসপ্ল্যানেড থেকে দুই প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে।

বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা হিসাবে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে কবি সুভাষগামী মেট্রোও ছাড়বে ১০টা ৪৫-এ। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একইভাবে ওই একই সময়ে কবি সুভাষ পৌঁছবে শেষ মেট্রো। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।

প্রসঙ্গত, শনিবার ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপে বাঁচার লড়াই পাকিস্তানের। প্রতিপক্ষ ইংল্যান্ড। যারা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে এবার করুণ পরিণতি কাপ ধরে রাখার স্বপ্নের।

You might also like!