kolkata

2 years ago

Bengal teachers' recruitment scam:সুজয়কৃষ্ণ ভদ্রের দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে তলব ইডির

ED summons Sujaykrishna Bhadra
ED summons Sujaykrishna Bhadra

 

কলকাতা, ২৩ জুন  : নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিভিন্ন কোম্পানির টাকার উৎস সন্ধানে কোম্পানির দায়িত্বে থাকা দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ডেকে পাঠাল ইডি।

সূত্রের খবর, কালীঘাটের কাকুর যে ছ’টি কোম্পানির হিসেব দেখতেন, সেই হিসেবরক্ষকদের মধ্যে একে তুলসিয়ান ও এসকে ভারতীয়াকে তলব করা হয়েছে। সুজয়কৃষ্ণের বিভিন্ন কোম্পানির টাকার উৎস কী, কারা কারা টাকা পাঠাতেন, কীভাবে লেনদেন হত এইসব কিছু জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, আগামী সপ্তাহে দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। এমনকি তাঁদের কোম্পানি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে।



You might also like!