Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Manik Bhattacharya:পৈতে, মাদুলি ফেরত দিচ্ছে না ED,আদালতে আর্জি তৃণমূল বিধায়ক মানিকের

Manik Bhattacharya
Manik Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। পরে কার্যত মাঝরাতে ইডি দফতরে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছে নিয়োগ মামলায় অভিযুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্য। মঙ্গলবার ছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সে কারণে কলকাতার বিচারভবনে হাজির করানো হয়েছিল মানিককে। সেখানেই তিনি পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন ফেরত চান। মানিক জানান, তাঁর কিছু ব্যক্তিগত জিনিস ইডির অফিসে রয়েছে। তাঁর কথায়, ‘‘আমাকে যে দিন গ্রেফতার করা হয়েছিল, ওই দিন রাতে ওঁরা নিয়ে ছিলেন।’’ এর পরেই বিচারক প্রশ্ন করেন, তা হলে এত দিন পর কেন মানিকের সে কথা মনে পড়ল? জবাবে মানিক বলেন, ‘‘আমি ওঁদের অনেক বার বলেছি। মিথিলেশ মিশ্র, বিজয় কুমার (তদন্তকারী অফিসার) এটা জানেন। ওরা গ্রেফতারির দিন ওই জিনিসগুলি নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। তার পর প্রায় ১০ বার ফেরত চাওয়ার পরেও দেননি।’’

বিচারপতি এই সংক্রান্ত বিষয়ে সঠিক ভাবে আবেদন করতে বলেছেন মানিককে। পলাশিপাড়ার বিধায়ক জানিয়েছেন, তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি)-কে বলেছেন। বিচারক বলেন, ‘‘তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।’’ মানিক পরে আদালত চত্বরে জানিয়েছেন, ওই সব জিনিস বাজেয়াপ্ত করার তালিকা (সিজার লিস্ট)-য় দেখানো হয়নি। একটি ক্লিয়ার ফাইলে আংটি, গলার চেন-সহ ছ’-সাতটি জিনিস আলমারিতে রাখা হয়েছ্লি। তাঁকে এই সংক্রান্ত কোনও নথিও দেওয়া হয়নি।


You might also like!