kolkata

2 years ago

Leaps and Bounds :মঙ্গলবার ভোর পর্যন্ত ইডি তল্লাশি লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসে

ED inspection at Lips and Bounds office till Tuesday morning
ED inspection at Lips and Bounds office till Tuesday morning

 

কলকাতা, ২২ আগস্ট : প্রায় ১৮ ঘন্টা তল্লাশি অভিযান শেষ করে মঙ্গলবার ভোরে যখন ইডির তদন্তকারীরা আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে বেরোচ্ছেন, তখন তাঁদের হাতে একাধিক ব্যাগ।

এই লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থায় উচ্চ পদে চাকরি করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। আবার তাঁরই সংস্থা এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গেও ওই সংস্থার লেনদেনের প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন বলে দাবি। ইডি চার্জশিটে দাবি করেছে, ২০২০-২১ সালের মধ্যে কাকুর এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের ৯৫ লক্ষ ১ হাজার টাকা লেনদেন হয়েছে। কবে কত টাকা লেনদেন, তা-ও চার্জশিটে জানিয়েছে ইডি।

ইডি সূত্রের খবর, প্রচুর নথি, লেজ়ার বুক এবং হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ইডি আধিকারিকেরা যখন তল্লাশির কাজ চালাচ্ছিলেন, তখন বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। উদ্ধার হওয়া নথি থেকে অনেক গুরুত্বপূর্ণ হদিস মিলতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

সোমবার সকালে ইডির তিনটি দল সুজয়কৃষ্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন পৃথক তিনটি জায়গায় তল্লাশি শুরু করে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি প্রকল্প এলাকায় যান ইডির আধিকারিকরা। পাশাপাশি, লি রোডে সুজয়কৃষ্ণের মেয়ে এবং জামাইয়ের ফ্ল্যাটেও যান ইডির অফিসারেরা। একই সঙ্গে আলিপুরে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসেও যান তাঁরা। একযোগে শুরু হয় তিন জায়গায় তল্লাশি। বিষ্ণুপুর এবং লি রোডে তল্লাশির কাজ শেষ হলেও আলিপুরের অফিসে তল্লাশি গড়ায় ভোর পর্যন্ত।


You might also like!