kolkata

3 years ago

DPSC officials present at Nizam :নিজামে হাজিরা ডিপিএসসি আধিকারিকদের

DPSC officials present at Nizam
DPSC officials present at Nizam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে জেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু সিবিআই আধিকারিকরা (CBI)। সেই সূত্রেই সোমবারের পর মঙ্গলবারওপূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (District Primary School Council) বা ডিপিএসসি আধিকারিকদের তলব করা হয়। নথি সমতে তাঁদের কলকাতার নিজাম প্যালেসের হাজিরা দিতে বলা হয়। সূত্রের খবর তাঁদের বয়ানও রেকর্ড করা হবে। 

এদিন সিবিআইকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক কাউন্সিলের তরফে ৭৭৬ জনের তালিকা তুলে দেওয়া হয়েছে সিবিআইকে। ২০১৪ সালে টেটের মাধ্যমে নিয়োগ হয়েছে এমন নামের তালিকায় তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ নিজাম প্যালেস পৌঁছান তাঁরা। এরপর সকাল ১১টা ৫৬ নাগাদ বেরিয়ে যান। 

এভাবেই আগামী ২২ মে পর্যন্ত, ২২টি জেলার কাউন্সিল সদস্যদের ডাকা হয়েছে। তাঁদের সময় হল প্রতিদিন সকাল ১০ টা।  জেলা গুলি হল, ৩ মে পশ্চিম মেদিনীপুর, ৪ মে নদিয়া, ৬ মে বাঁকুড়া, ৮ মে পুরুলিয়া, ৯ মে বীরভূম, ১০ মে ঝাড়গ্রাম, ১১ মে মালদহ, ১২ মে মুর্শিদাবাদ, ১৩ মে পশ্চিম বর্ধমান, ১৫ মে পূর্ব বর্ধমান, ১৬ মে কোচবিহার, ১৭ মে আলিপুরদুয়ার, ১৮ মে শিলিগুড়ি, ১৯ মে উত্তর দিনাজপুর, ২০ মে দক্ষিণ দিনাজপুর, ২২ মে জলপাইগুড়ি। 


You might also like!