Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

kolkata

2 years ago

Abhishek Banerjee: সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা অভিষেকের, তবে ডিভিশনে বেঞ্চে আবেদনের অনুমতি

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর করা দুটি আর্জিই খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে প্রয়োজনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি।

সুপ্রিম কোর্টে দুটি আর্জি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত, সিঙ্গল বেঞ্চে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি চলছে তার বিচারপতি বদল এবং দ্বিতীয়ত বিচারপতিদের মন্তব্য সংবাদমাধ্যমে রিপোর্টিং বন্ধ করার জন্য আর্জি জানিয়েছিলেন। তাঁর করা আর্জিতে এক মহিলা বিচারপতির বিষয়ে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যদিও ওই বিচারপতির নাম উল্লেখ করা হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এদিন মামলা লড়েন আইনজীবী গোপালাকৃষ্ণণ আইয়ার। তিনি সওয়াল করার সময় জানান, এক মহিলা বিচারপতির মন্তব্য ভুল ভাবে সংবাদমাধ্যমে পরিবেশন করা হচ্ছে। সেকারণে তিনি সংবাদমাধ্যমে রিপোর্টিং বন্ধ করার আর্জি করেছিলেন।


You might also like!