Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

DilIp Ghosh:বাঁকুড়ায় মাছ ধরে দিন শুরু করলেন দিলীপ ঘোষ,বললেন 'তৃণমূল তৃণমূলকে হারাবে'

DilIp Ghosh
DilIp Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী শনিবার বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট, তার আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বাঁকুড়ায় এক অন্য ভূমিকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বেসরকারী লজে রাত্রিবাস শেষে প্রাতঃভ্রমণ সেরে এদিন সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুর পাড়ে! ছিপ হাতে মাছ ধরতে নেমে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের ছিপে উঠল একটি চারা মাছও!

বললেন, "মীন দর্শন করেই দিনটা শুরু করলাম। বাকি ধরা তো ইতিমধ্যে হয়েই গেছে!' বোঝাতে চাইলেন, গতবারের চেয়ে এবারে বিজেপি আরও বেশি আসন পেতে পারে। দিলীপের কথায়, "বিজেপি জিতে গেছে, ৪ তারিখ শুধুমাত্র আসন গোনার কাজটা বাকি আছে!"

বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জখম আরও সাতজন। ওই প্রসঙ্গে দিলীপের অভিযোগ, "ভোট যত এগোচ্ছে ততই তৃণমূল হারছে, এটা বুঝতে পেরেই ওরা হামলা করছে। কমিশনকে বলব, আরও তৎপর হত। পাড়ায় পাড়ায় রুটমার্চ শুরু করতে।"

এই প্রসঙ্গে টেনে এনেছেন বাম জমানার প্রসঙ্গও। দিলীপের কথায়, "গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে? তাহলে তো সিপিএম  এতদিন ক্ষমতায় থাকতো!"


You might also like!