kolkata

2 years ago

Dilip Ghosh :সংসদীয় ব্যবস্থাকে পদদলিত করছেন, মহুয়াকে তোপ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২১ অক্টোবর : মহুয়াকাণ্ডে কড়া মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে কেন বিতর্ক হচ্ছে, শনিবার দমদম বিমানবন্দরে এই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, “মহুয়াকে নিয়ে বিতর্ক নয়। সংসদীয় ব্যবস্থাকে উনি পদদলিত করছেন। ওনার ব্যবহার একাধিকবার সংসদে সমালোচিত হয়েছে। এখন যেটা করেছেন, সংসদের মূল্যবোধ ভেঙেছেন। পরম্পরা ভেঙেছেন। গরিমা নষ্ট করেছেন। এটা শাস্তিযোগ্য। উনি আদালতে গিয়েছেন। আদালত কি ওনার সম্মান রক্ষা করবেন যিনি দেশের সম্মান রক্ষা করেন না”

প্রসঙ্গত, অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা সম্পর্কিত অভিযোগে জেরবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের বিরুদ্ধে অভিযোগটি এখন সংসদের এথিক্স কমিটির কাছে রয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ''ক্যাশ-ফর-কোয়ারি'' অভিযোগের বিষয়ে সংসদের এথিক্স কমিটি ২৬ অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় আনন্দ দেহরায়ের শুনানি করবে৷


You might also like!