kolkata

2 years ago

Weather Forcast: পারদ হ্রাসের পূর্বাভাস পশ্চিমের জেলায়, তিলোত্তমাতেও থাকবে মনোরম আবহাওয়া

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৮ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ হ্রাসের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ অনুভূত হবে। কলকাতায় সকাল ও সন্ধ্যায় এখন মনোরম আবহাওয়াই থাকবে বলে মনে করা হচ্ছে। বেলা বাড়লে জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে দু-একদিন। এরপর জলীয়বাষ্প ক্রমশ কমবে এবং শীতের আমেজ ক্রমশ বাড়বে।

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কালীপুজোয় থাকবে হালকা শীতের অনুভূতি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ ক্রমশ বাড়বে বলে মনে করা হচ্ছে। বীরভূম, পুরুলিয়ার তাপমাত্রার পতনের সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

You might also like!