Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal: বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা, ১৭ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ১৩ মার্চ : দক্ষিণবঙ্গের ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, পাশাপাশি দিন ও রাতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। ৩-৪ ডিগ্রি মতো বৃদ্ধি পেতে পারে তাপমাত্রার পারদ, পাশাপাশি ১৪, ১৬ ও ১৭ মার্চ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ১৫ মার্চ দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টি হবে হালকা।

বুধবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির ছিল মেঘাচ্ছন্ন। মহানগরীতে এদিনও বেড়েছে তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। তা ছাড়া বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।


You might also like!