Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

cyclone remal flight services resumed from dumdum airport:প্রায় ২১ ঘণ্টা পর কলকাতা বিমানবন্দর থেকে উড়ল বিমান, এখনও জলমগ্ন রানওয়ে

cyclone remal flight services resumed from dumdum airport
cyclone remal flight services resumed from dumdum airport

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল  বিমান চলাচল। পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার আগেই কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা দিল ইন্ডিগোর বিমান।এছাড়া আরও পর পর বেশ কয়েকটি বিমান ধরার জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। চালু হয়েছে আন্তর্জাতিক উড়ানও। তবে সব বিমানই কিছুটা দেরিতে (Delay) চলছে বলে জানায় দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রেমালের দাপট থেকে সুরক্ষার স্বার্থে রবিবার দুপুর থেকেই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়। বড় দুর্যোগ কাটতেই সোমবার সকাল থেকে ফের চালু হয়েছে পরিষেবা।

এদিন সকালেও দেখা গেল, দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর (Dumdum Airport) জলে টইটম্বুর। রানওয়েও জলমগ্ন। তবে তার মধ্যেও উড়ান পরিষেবা স্বাভাবিক করতে তৎপর কর্তৃপক্ষ। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় বিমানবন্দর। পোর্ট ব্লেয়ারে উদ্দেশে ইন্ডিগোর প্রথম যাত্রীবাহী বিমান (Flight) রওনা হয়েছে বলে খবর। এছাড়া চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদগামী বিমান চলাচলও শুরু হয়েছে। তবে বেশ কিছুক্ষণ দেরিতে চলছে বিমান। আসলে টানা ২১ ঘণ্টা বিমান চলাচল (Flight service) সম্পূর্ণ বন্ধ থাকায় অনেক যাত্রীই সমস্যায় পড়েছিলেন। সকালের বিমান ধরে দ্রুত গন্তব্যে পৌঁছতে তৎপর তাঁরা সকলে।

 রেমালের (Cyclone Remal) প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় এখনও জারি সতর্কতা। নদী বা সমুদ্রের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে আজও। রেমালের সঙ্গে ভরা কোটালের প্রভাবে এখনও জলোচ্ছ্বাস রয়েছে দিঘার (Digha) সমুদ্রে। তাই বিপদবার্তা দেওয়া হয়েছে। দিঘায় পর্যটকদের উদ্দেশে সোমবারও মাইকিং করেছে জেলা প্রশাসন। বারবার বলা হয়েছে, সমুদ্রের ধারে না যেতে। একই সতর্কবার্তা দেওয়া হয়েছে তাজপুর, মন্দারমণির পর্যটকদের উদ্দেশেও।


You might also like!