kolkata

2 years ago

Jadavpur Hostel :যাদবপুরের ছাত্রাবাসে টবে গাঁজার চাষ, তদন্তে উঠে এল ছবি

Cultivation of ganja in tubs in Jadavpur hostel, investigation revealed the picture
Cultivation of ganja in tubs in Jadavpur hostel, investigation revealed the picture

 

কলকাতা, ২৪ আগস্ট  : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদ-গাঁজা খাওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এবার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল যাদবপুর থানার পুলিশ।

আগেই প্রশ্ন উঠেছিল পর্যাপ্ত নজরদারির। পড়ুয়া মৃত্যুর পর থেকে তদন্তের গতি যত বেড়েছে প্রতিদিন উঠে এসেছে একের পর এক তথ্য। অভিযোগ, গাঁজার চাষ হত মেইন হস্টেলের এ২ ব্লকে। ধৃতদের থেকে উদ্ধার হওয়া মুঠোফোনে পাওয়া ছবি থেকেই জানা গিয়েছে গাঁজা চাষের খবর।

পুলিশ সূত্রে খবর, গাঁজা চাষ করা হত প্রধান ছাত্রাবাসের এ২ ব্লকের বারান্দায় রাখা টবের মধ্যে। অভিযুক্তদের ফোনে তোলাও ছিল সেই ছবি। মৃত্যুর ঘটনার পর গাঁজা চাষের ছবি মুঠোফোন থেকে মুছে ফেলা হয়েছিল বলে জানায় তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেন অভিযুক্তরা। সেই কারণে তদন্তের স্বার্থে পুলিশ মেইন হস্টেলে গিয়েও কোনও গাঁজা গাছের হদিশ পায়নি। কিন্তু ধৃতদের মুঠোফোন ঘেঁটে তথ্য উদ্ধার করা হয়। আর তারপরই গাঁজা চাষের হদিশ পায় পুলিশ।


You might also like!