Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Contempt of National Anthem Case:বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা, পদ্ম-বিধায়কদের অন্তর্বর্তী রক্ষাকবচ

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ১৪ ডিসেম্বর : বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে নতুন মামলায় আবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়কেরা। বৃহস্পতিবার এই মামলাতেও পদ্ম-বিধায়কদের অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি।

এই মামলায় রাজ্যের অভিযোগ ছিল যে, শান্তিপূর্ণ ধর্না কর্মসূচিতে থালা, কাঁসর-ঘণ্টা বাজিয়ে বিজেপি বিধায়করা বিশৃঙ্খলা তৈরি করেছেন। এর আগে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে।

হাই কোর্টের একক বেঞ্চ ওই মামলায় রাজ্যকে ভর্ৎসনা করে বলে, ‘‘এটি একটি ছেলেমানুষি মামলা।” একই সঙ্গে এ-ও জানিয়ে দেয় যে, জাতীয় সঙ্গীতের অবমাননা মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। তার পরেও অবশ্য হাল ছাড়েনি রাজ্য।

You might also like!