kolkata

2 years ago

Mamata Banerjee got injured : কপ্টার বিভ্রাটে পা ও কোমরে চোট মুখ্যমন্ত্রীর,নিয়ে যাওয়া হল এসএসকেএমে

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঝ আকাশে কপ্টার বিভ্রাটে পড়েন মাননীয়া মুখ্যমন্ত্র মমতা ব্যানার্জী। সূত্রের খবর পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। 

বিকেল ৫টার কিছু ক্ষণ আগে কলকাতা বিমানবন্দরের নামার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর গাড়ি করেই হাসপাতালের রওনা হন। হাসপাতালে তাঁর গাড়ি পৌঁছলে হুইল চেয়ার এনে দেন কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী হুইলচেয়ারে উঠতে চাননি। তিনি একটু খুঁড়িয়ে হেঁটে হাসপাতালে ঢোকেন।

মমতার চোট কতটা তা পরীক্ষা করে দেখা হচ্ছে এসএসকেএমে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য তৈরি রাখা ছিল উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়। তৈরি ছিলেন চিকিৎসকেরাও। এসএসকেএমে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের প্রচারসভা ছিল। সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সাংবাদিক বিশ্ব মজুমদার এবং মুখ্যমন্ত্রীর দেহরক্ষী স্বরূপ গোস্বামী। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। এর পরই সেবক বিমান বন্দরে  জরুরি অবতরণ কররে বিমানটি। সেখান থেকে সড়ক পথে যান বাগডোগরায়।বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরেন মমতা। মমতার খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও। 

You might also like!