Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast:মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, তার পরেই পারদ-পতনের সম্ভাবনা

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৬ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মিগজাউমের ‘ল্যান্ডফল’ হয়েছে। শক্তি হারিয়ে এখন পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের প্রভাবে জলমগ্ন চেন্নাই-সহ একাধিক শহর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মিগজাউমের প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়েনি, তবে ৭ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। সঙ্গে থাকবে মেঘলা আকাশ। এর প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই উপরের দিকে রয়েছে।

তবে পরিস্থিতি বদল হবে ৮ ডিসেম্বরের পর। ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বরের পর থেকে আবারও উত্তর-পশ্চিমী বাতাস আসতে শুরু করবে, তাই পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। তবে, একধাক্কায় খুব বেশি নামবে না পারদ। কিছুটা সময় লাগবে। ৮ ডিসেম্বরের পর থেকে রাতের তাপমাত্রাও কমতে শুরু করবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।


You might also like!