Breaking News

 

kolkata

3 years ago

Mamata Banerjee: ৯ জানুয়ারি আলিপুরে 'মাল্টিলেভেল কার পার্কিং'-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, মিটবে পার্কিংয়ের সমস্যা

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৭ জানুয়ারি : পার্কিংয়ের সমস্যা মেটাতে আগামী সোমবার, ৯ জানুয়ারি দক্ষিণ কলকাতার আলিপুরে ''মাল্টিলেভেল কার পার্কিং’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দক্ষিণ কলকাতার আলিপুর অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা, এখানে গাড়ি রাখার সমস্যা দীর্ঘ দিনের । তাই এই বিষয়টিকে নজরে রেখেই পরিবহণ দফতর এই নতুন গাড়ি পার্কিংয়ের সমস্যার সমাধান করতে উদ্যোগী হয় । তার পরেই ‘মাল্টিলেভেল কার পার্কিং’ তৈরির সিদ্ধান্ত হয়।


মুখ্যমন্ত্রী এই নতুন ‘মাল্টিলেভেল কার পার্কিং’য়ের উদ্বোধন করলেই আলিপুর-সহ দক্ষিণ কলকাতার গাড়ির রাখার সমস্যা ও যানজটের সমস্যাও অনেকটাই মিটে যাবে। কারণ যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় যানজটের সমস্যা দেখা দিত। তাই আশা করা হচ্ছে, ‘মাল্টিলেভেল কার পার্কিং’-এর উদ্বোধন হলেই সেই সমস্যারও সমাধান হবে।

You might also like!