Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 weeks ago

CM’s Greetings: বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

CM’s Greetings on VHP Foundation Day
CM’s Greetings on VHP Foundation Day

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, "ধর্ম রক্ষতি রক্ষিতঃ"| সেই সঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী লেখেন, "বিশ্ব হিন্দু পরিষদ (ভি এইচ পি)-এর ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিষদের সমস্ত কার্যকর্তা, শুভানুধ্যায়ী ও সনাতনী ভাই-বোনেদের জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৬৪ সালের পুণ্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে সনাতন সমাজকে ঐক্যবদ্ধ করা, ধর্ম ও সংস্কৃতির রক্ষা এবং মানবসেবার মহান লক্ষ্য নিয়ে এই সংগঠনের সূচনা হয়েছিল। বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের দরবারে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যের ধ্বজ তুলে ধরতে এবং পীড়িত ও বঞ্চিত মানুষের সেবায় বিশ্ব হিন্দু পরিষদের অবদান অনস্বীকার্য। ঐতিহাসিক শ্রীরাম জন্মভূমি মুক্তি আন্দোলন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির সেবা, পরিষদের অগণিত নিষ্ঠাবান ও ত্যাগী কার্যকর্তাদের অবিচল সংকল্প আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।"

You might also like!