Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 weeks ago

Chief Minister Greetings: জন্মাষ্টমী ও লোকনাথ জয়ন্তীতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার তিনি সমাজ মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি তাঁর ভক্তি প্রকাশ করেছেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সমাজ মাধ্যমে এক বার্তায় এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "অধর্মের বিনাশে, ধর্মের প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই বসুন্ধরায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও শ্রীমদ্ভাগবদ্গীতার জ্ঞানে আলোকিত হোক সকলের জীবন। সবার ঘরে আসুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন। জয় গোপাল! জয় শ্রীকৃষ্ণ!" মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার লোকনাথ জয়ন্তী উপলক্ষেও রাজ্যের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এদিন সমাজ মাধ্যমে লিখেছেন, "জয় বাবা লোকনাথ| লোকনাথ জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন|"

You might also like!