kolkata

2 years ago

Kunal Ghosh:যাদবপুরের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দাবি কুণালের

Chief Minister angry over Jadavpur incident, claims Kunal
Chief Minister angry over Jadavpur incident, claims Kunal

 

কলকাতা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু স্বাভাবিক ঘটনা নয়। এই ঘটনা খুবই দুঃখজনক। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি শুনে ক্ষুব্ধ হয়েছেন। শুক্রবার এই দাবি করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল প্রচারমাধ্যমে বলেন, “ঘটনার পেছনে যারা যুক্ত রয়েছেন, তারা নিজেদের এলাকায় প্রভাবশালীদের ধরে বাঁচার চেষ্টা করছেন, তবে, এই পথে গিয়ে দোষীদের শাস্তি আটকানো যাবে না। নানা রঙের, নানা পেশার লোক আছে, তাঁদের কাছে চলে যাচ্ছেন। পুলিশ গেলে তাঁদের উল্টোদিকের ব্যাক্তিদের কাছে চলে যাচ্ছেন। যাঁরা সরকার বিরোধী প্রভাবশালীদের কাছে যাচ্ছেন।'

কুণালের কথায়, 'আমি তাঁদের অনুরোধ করব, তাঁরা সরকার বিরোধী হতে পারেন, কিন্তু দয়া করে এই একটি ব্যাপারে তাদের বদ বুদ্ধি দিয়ে আড়াল করবেন না।'

কুণালের কথায়, সেদিন ঘটনার সময় ছাত্রাবাসে রাতে যারা যারা ছিলেন তাদের পরিবারের লোকজন এখন নিজেদের এলাকায় প্রভাবশালী লোকদের ধরাধরি করছেন। একটু নামী লোকজনের সঙ্গে সাক্ষাৎ করছেন। 'একটু বাঁচান, একটু দেখুন।' বিষয়টি নিয়ে মামলা করে যাতে আটকানো যায়, সে ব্যাপারে সাহায্য দাবি করছেন বলে দাবি করেন কুণাল। এ সব 'বরদাস্ত' করা হবে না কোনও অবস্থায় বলে হুঙ্কার কুণালের।


You might also like!