kolkata

2 years ago

Challenging the order of the Bench: বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অপসারিত অধ্যক্ষা

Kolkata High Court (File Picture)
Kolkata High Court (File Picture)

 

কলকাতা, ৬ অক্টোবর: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সদ্য অপসারিত অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাইলেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

ইউজিসি-র নির্ধারিত যোগ্যতা না থাকায় কলেজের অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা সহ আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডুকে বৃহস্পতিবার অপসারনের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাঁর অফিসে তালা বন্ধ করে দেওয়ার জন্য স্পেশাল অফিসার নিযুক্ত করে আদালত। রাতে আদালতের নির্দেশমতো কলেজের অধ্যক্ষের বন্ধ ঘরের তালা গালা দিয়ে সিল করে দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সুনন্দা। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।


You might also like!