Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

National Anthem Contempt:এফআইআরকে চ্যালেঞ্জ,জাতীয় সঙ্গীতের অবমাননা মামলায় হাই কোর্টের দ্বারস্থ বিজেপি বিধায়ক

Subvendu Adhikari and BJP MLAs protesting in the Assembly
Subvendu Adhikari and BJP MLAs protesting in the Assembly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করে কলকাতা পুলিশ। এর পর পদ্মশিবিরের বেশ কয়েক জন বিধায়ককে তলবও করেছে পুলিশ। সেই পুলিশি তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন করা হয়। মামলা দায়েরে অনুমতি দিয়েছে আদালত। দুপুর ১টায় এই মামলার শুনানি হবে।বিজেপির ১১ জন বিধায়কের বিরুদ্ধে বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জমা পড়েছিল স্পিকারের কাছে। স্পিকার তা কলকাতা পুলিশকে পাঠিয়ে দেন। এর পরেই বিজেপি বিধায়কদের নোটিস ধরায় লালবাজার। আগামী ৫ ডিসেম্বর তাঁদের হাজিরাও দিতে বলা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতরে। তার আগে সোমবারই এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেল বিজেপি।

গত মঙ্গলবার থেকে বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল। বুধবার সেখানে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বিধানসভার অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শাসকদলের মন্ত্রী, বিধায়কেরা। ওই একই সময়ে তৃণমূলের বিক্ষোভস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে বিধানসভার সিঁড়িতে বসে পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়কেরা। তুলছিলেন সরকার-বিরোধী স্লোগান। তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময়েও বিজেপি শিবির থেকে স্লোগান শোনা যাচ্ছিল বলে অভিযোগ। এ নিয়ে মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলেন। পরে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপমুখ্যসচেতক তাপস রায় ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। ওই ১২ জনের তালিকায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের নামও ছিল। পরে সেই নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।


জানা গিয়েছিল, অভিযুক্তদের মধ্যে আট জনকে লালবাজারে ডাকা হয়েছে। তাঁরা হলেন শঙ্কর ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, মনোজ টিগ্গা, দীপক বর্মন, নিলাদ্রী শেখর দানা, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী এবং শিখা চট্টোপাধ্যায়। মঙ্গলবার হাজিরার আগেই তাঁরা হাই কোর্টে গেলেন।


You might also like!