Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Hooghly Road Accident: সাইকেল আরোহীকে পিষে দিল সিমেন্টবোঝাই ট্রাক,হুগলির ব্যান্ডেলে ধাওয়া করে চালককে ধরল জনতা

The body of the dead girl fell on the road
The body of the dead girl fell on the road

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল মোড় এলাকায়। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জিটি রোড ধরে ব্যান্ডেল মোড় থেকে সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। এক তরুণী সাইকেল নিয়ে জিটি রোড ধরেই লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিলেন। পিছন দিক থেকে ট্রাকটি ওই তরুণীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। সেখানেই নিহত তরুণীর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের একাংশের বক্তব্য, ধাক্কা মারার পরেই দ্রুত ট্রাক নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন চালক। কয়েক জন যুবক ধাওয়া করে ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করে। পরে ওই চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জিটি রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিম্পা হরিজন। বয়স ২০। তাঁর বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায় বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। তরুণীর পরিবারকে সমবেদনা জানাই।” স্থানীয়দের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই এলাকায় মালবাহী গাড়িগুলি বেপরোয়া গতিতে চলাফেলা করে। আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ তাঁদের।


You might also like!