kolkata

2 years ago

Manish Jain summoned by CBI: মনীশ জৈনকে ফের তলব সিবিআই-এর, শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নিৰ্দেশ

CBI summons Manish Jain
CBI summons Manish Jain

 

কলকাতা, ২১ জুন: নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। শুক্রবার, ২৩ জুন নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে গত ১৫ জুন মণীশ জৈনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এরপর ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে আগামী ২৩ জুন।

সিবিআই সূত্রে খবর, বিগত কয়েক মাসের তদন্তে মণীশের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেগুলির ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার প্রকাশ্যেই দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, তৎকালীন শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন। কাদের নির্দেশ ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন? সেই সব কিছু জানতে চাইছে সিবিআই।

You might also like!