kolkata

2 years ago

PUR recruitment corruption case:পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল, ফের ধাক্কা রাজ্যের

CBI investigation is upheld in PUR recruitment corruption case, another shock to the state
CBI investigation is upheld in PUR recruitment corruption case, another shock to the state

 

কলকাতা, ১৫ জুন  : দুই সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ রাজ্যের আবেদন। পুরনিয়োগ মামলায় বহাল ইডি ও সিবিআই তদন্ত। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বহাল রইল সিবিআই তদন্তের নির্দেশ।

বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২১ এপ্রিল সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা বহাল থাকবে।শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি, সিবিআই। তার ভিত্তিতেই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুর-দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত এবং তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর গত ২১ এপ্রিল পুরসভায় দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে মামলাটির এজলাস বদল হয়।

বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যায় রাজ্য সরকার। রাজ্যের এই ভূমিকায় হাই কোর্ট অসন্তুষ্ট হলে শীর্ষ আদালত থেকে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) প্রত্যাহার করে নেয় রাজ্য।

হাই কোর্টে রাজ্যের বক্তব্য ছিল, পুরসভার মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। কিন্তু তিনি এই মামলা শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

রায় ঘোষণায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যের অধীনে পুরসভা এবং শিক্ষা দফতরে একই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। দু’টি দুর্নীতি অবিচ্ছেদ্য ভাবে যুক্ত। যুক্ত রয়েছেন একই ব্যক্তিরা। এই মাপের দুর্নীতির জন্য মোহভঙ্গ হয়েছে তরুণ প্রজন্মের। তাই সিবিআই ছাড়া অন্য কোনও তদন্ত নয়। সিঙ্গল বেঞ্চের রায় যথার্থ ছিল। অসৎ উপায়ে টাকা সংগ্রহের জন্য এই দুর্নীতি। জনসাধারণের উপর এর প্রভাব ফেলেছে। ফলে এই মুহূর্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।



You might also like!