kolkata

3 years ago

Trinamool leader Shajahan Ali's speech record:তৃণমূল নেতা শাজাহান আলির বয়ান রেকর্ড, ব্যাঙ্কের নথি জমা নিল সিবিআই

CBI has submitted Trinamool leader Shajahan Ali's speech record, bank documents
CBI has submitted Trinamool leader Shajahan Ali's speech record, bank documents

 

কলকাতা, ২৬ এপ্রিল  : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শাজাহান মোল্লার বয়ান রেকর্ড করল সিবিআই

জানা গিয়েছে, বুধবার গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় ভাঙড়ের ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। সম্পত্তি সংক্রান্ত একাধিক নথিও জমা নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে অভিযোগ, এই শাজাহান পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।নিজের পরিবারের একাধিক সদস্যর চাকরি পাইয়ে দিতে সুপারিশ করেছিলেন তিনি। প্রভাব খাটিয়ে সেই সকল চাকরি পাইয়ে দিয়েছেন আত্মীয়দের। এছাড়া নিজের এলাকায় চাকরি বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বলে দাবি সিবিআইয়ের।

প্রসঙ্গত, প্রায় একবছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। একের পর এক তাবড় তাবড় নেতা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকের। তাঁদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতেই আগেই ভাঙড়ের তৃণমূল নেতা শাহাজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই দফতরে হাজিরা দিলেন ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাজাহান মোল্লা। এর আগে গত শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।


You might also like!