
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার ভাবনাচিন্তা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ট্রাম কর্তৃপক্ষ শুধু ট্রাম বিক্রি করতেই বসে রয়েছেন? এমনই প্রশ্ন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। কর্মচারীদের বেতন ও কি করে পরিষেবা ফিরিয়ে আনা যায় সে বিষয়ে কতটা ভাবছে কর্তৃপক্ষ?
গত সোমবার মামলাকারীদের অভিযোগ ছিল, ট্রাম চালানোয় বিরোধিতায় সক্রিয় কলকাতা পুলিশ। এবং এ প্রসঙ্গে কলকাতা পুলিশের যুক্তি, ট্রাম ধীরে চলে। এবং সেটাই ট্রাফিক সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, পুলিশ একপাক্ষিক ভাবে ট্রামের বিরোধিতা করতে পারে না। তাদের সেই এক্তিয়ারই নেই। ট্রাম রাজ্যের ঐতিহ্য। অহেতুক বিতর্ক না করে তাকে কী ভাবে তাকে রক্ষা করা যায়, তা নিয়ে গঠনমূলক আলোচনা দরকার। আদালতের আরও বক্তব্য, কোর্ট গঠিত কমিটি খতিয়ে দেখবে কী ভাবে ট্রাম পরিষেবা ফের চালু করা যায়। পুলিশের দাবির যৌক্তিকতাও দেখবে কমিটি। আদালতের পরামর্শ, ট্রাম চালানোর অভিজ্ঞ কোনও সংস্থার সঙ্গে কথা বলুক কমিটি। তারা পুরো বিষয়টা দেখুক।
