kolkata

2 years ago

Fire In New Market: ফের অগ্নিকাণ্ডের সাক্ষী এ শহর কলকাতা

Fire Breakout at Kolkata
Fire Breakout at Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দাউ দাউ করে জ্বলছে আগুন জ্বলতে দেখা গেল শহর কলকাতায়। অথচ, অদূরেই দাহ্য বস্তুর পসরা নিয়ে বসে আছেন দোকানিরা। সোমবার দুপুরে বিপজ্জনক দৃশ্য দেখা গেল নিউ মার্কেটের হগ মার্কেটের কাছে।  ভূগর্ভস্থ বাজার সিম পার্ক মলে আগুন লাগে। বাজার বন্ধ থাকায় সেই সময়ে গেটও বন্ধ ছিল। তাই আগুন বাজারের ভিতরে প্রবেশ করতে পারেনি। ছুটি থাকায় বিপদও কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দমকল আসার আগেই তাঁরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন, যার ফলে তা ভূগর্ভে প্রবেশ করতে পারেনি। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিভিয়ে দেয়।

You might also like!