Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata to Bongaon : বাস, ট্রাম নয়! এবার অটোতেই পৌঁছে যাবেন কলকাতা To বনগাঁ

Kolkata to Bangaon Travel in Auto (Symbolic Picture)
Kolkata to Bangaon Travel in Auto (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোজ বিভিন্ন কারণে প্রচুর মানুষ কলকাতা থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় যাতায়াত করেন।আর বনগাঁয় যাতায়াত মানেই নয় লোকাল ট্রেন অথবা বাস। কিন্তু ব্যস্ত সময়ে বাস ট্রেনে ওঠা প্রায় অসম্ভব ব্যাপার।ভিড় এড়িয়ে যদি আপনি বনগাঁ সফর করতে চান সেক্ষেত্রে বনগাঁ যাবার আরো একটি বিকল্প পথ বাতলে দিতে পারি।  

উলটোডাঙা থেকে অটোয় চেপে প্রথমেই পৌঁছে যান বাগুইআইটি। সেখান থেকে অটোয় চেপে এয়ারপোর্ট ১ নম্বর গেট। এয়ারপোর্ট থেকে পরবর্তী অটো ধরে পৌঁছতে হবে মধ্যমগ্রাম চৌমাথা মোড়।সেখান থেকে বারাসত চাঁপাডালি যাওয়ার অটো ধরতে হবে।বারাসত চাঁপাডালি মোড় থেকে পাওয়া যায় বিড়া ও গুমার অটো। কোনও একটি রুটের অটো চেপে পৌঁছে যান বিড়া বা গুমা।সেখান থেকে মিলবে হাবড়া যাওয়ার অটো। হাবড়া পৌঁছে ধরুন গাইঘাটা যাওয়ার ডিজেল চালিত অটো। গাইঘাটা থেকে অটো ধরে পৌঁছে যেতে পারেন বনগাঁ।

কলকাতা থেকে অটোয় বনগাঁ পৌঁছতে সব মিলিয়ে ১৫০ থেকে ১৬০ টাকা খরচ হবে। এক্ষেত্রে কমবেশি আড়াই থেকে তিনঘণ্টা সময় লাগবে। তবে পর্যাপ্ত যাত্রী না পাওয়া গেলে কোনও কোনও অটোস্ট্যান্ডে অপেক্ষা করতে হতে পারে।অটো ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, যাত্রী সংখ্যার উপর বা রাতের বেলা ভাড়া খানিক বাড়তে পারে। তরফে এমনটাই জানানো হয়েছে।

You might also like!